Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও ধস্তাধস্তির ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে রুমিন ফারহানার এক কর্মী আহাদ সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৪০–১৫০ জনকে আসামি করা হয়েছে। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন। অভিযোগ রয়েছে, আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন, এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তি হয়। পরে তিনি শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ত্যাগ করেন।

ঘটনার প্রতিবাদে তার কর্মী-সমর্থকরা সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেন। রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে পরে বিএনপি থেকে বহিষ্কৃত হন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।