Web Analytics

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে বাংলাদেশ আপসহীন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দুই পবিত্র নগরীর প্রতি হুমকি এবং হামলার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

মন্ত্রী বলেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এগুলো মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। তিনি বলেন, এই দুই নগরীতে হামলা, আগ্রাসন বা নিরাপত্তার প্রতি কোনো হুমকি গ্রহণযোগ্য নয়। আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতিও তিনি দৃঢ় সমর্থন জানান।

কায়কোবাদ বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা এবং নিরাপত্তা রক্ষা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। তিনি সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে বর্তমান ও ভবিষ্যতের হুমকি বা হামলার অপচেষ্টা প্রতিহত করা যায়। তিনি দুই পবিত্র নগরীর নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।