Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। তিনি জানান, ন্যায়বিচার নিশ্চিতে দ্রুত মামলার উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা আর্থিকভাবে অক্ষম, তাদের আইনি সহায়তা দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। ন্যায়বিচার যেন শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ না থেকে প্রতিটি মানুষের জীবনে বাস্তব হয়ে ওঠে। তার মতে, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়, যখন আইন মানুষের মর্যাদা রক্ষা ও অধিকার নিশ্চিত করার নৈতিক অঙ্গীকারে পরিণত হয়।

তিনি আরও বলেন, বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। তাই মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।