বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, দেশের সব খাল নদীর সঙ্গে সংযোগ করে উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। জলাবদ্ধতা নিরসন, দূষণ কমানো, সেচ ব্যবস্থার উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কার ও পুনঃখননের বিকল্প নেই। সরকার ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। সোমবার ফেনীর দাগনভূঞা উপজেলার মিরেরপোল এলাকায় দাদনার খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের সব খাল চিহ্নিত করে সীমানা নির্ধারণ করা হবে এবং পাঁচটি সরকারি দপ্তর একযোগে মাঠে কাজ করছে। দলীয় নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বি-স্ট্রোং প্রকল্পের আওতায় দাগনভূঞা উপজেলার দাদনার খালের সাত কিলোমিটার পুনঃখনন করা হবে। এতে ৩২০ হেক্টর জমি চাষের আওতায় আসবে এবং প্রায় ১০০ কোটি টাকার ফসল উৎপাদন বাড়বে বলে প্রশাসন জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।