প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে ব্যক্তিগত যোগাযোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় মেধাভিত্তিক জনপ্রশাসন গঠন, স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনলাইনে বিভাগীয় কমিশনাররা অংশ নেন।
সরকারি কর্মকর্তাদের পেনশন আবেদন ও প্রশাসনিক অনুমোদন পুরোপুরি অনলাইনে সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। পাইলট প্রকল্পে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেমে অনলাইন বদলি ও পদায়নে এআই ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি শূন্যপদে নিয়োগে শতভাগ লক্ষ্য অর্জনে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।