Web Analytics

বরিশাল জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা গৌরনদী উপজেলায় অবৈধভাবে মজুতের জন্য রাখা ডিজেল, পেট্রোল ও অকটেন ভর্তি একটি পিকআপ জব্দ করেছেন। শনিবার বিকেলে উপজেলার সরিকল বন্দরের ব্যবসায়ী আব্দুর রহমানের গোডাউনে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। বরিশালের মেঘনা ডিপো থেকে সংগৃহীত এসব জ্বালানির মধ্যে ছিল ২,৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন ও ২০০ লিটার পেট্রোল।

সূত্র জানায়, জ্বালানি পাচারের খবর পেয়ে এনএসআই টিম সরিকল বন্দরে পৌঁছে পিকআপ থেকে অবৈধভাবে নামানোর সময় জ্বালানি তেলগুলো জব্দ করে। আব্দুর রহমান খান এন্টারপ্রাইজের লাইসেন্স ব্যবহার করে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ করতেন এবং তার ইলেকট্রনিক্স দোকানে লাইসেন্স ছাড়াই বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।