Web Analytics

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ভালো কাজের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। বুধবার সকাল ১০টায় অধিদপ্তরের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শনকারী বাছাই করা ৪০ কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা এবং দেশের ২৮টি নির্বাচিত শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক। তাঁর নির্দেশনায় প্রতিটি বিভাগে কমিটি গঠনের মাধ্যমে শ্রেষ্ঠ স্টেশন নির্বাচন করা হয়। পাম্প ড্রিল, হোজ লে-আউট, ফায়ারফাইটিং স্যুট ও বিএ সেট পরিধান, উদ্ধারযন্ত্র চালনায় দক্ষতা, লেডার ক্লাইম্বিং, রেজিস্টার সংরক্ষণ, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, জনসংযোগ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়।

রাজশাহীর উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন অভিনব প্রতিযোগিতা ও পুরস্কার চালুর জন্য কৃতজ্ঞতা জানান। পদোন্নতিপ্রাপ্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালেদা ইয়াসমিন উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রমের প্রশংসা করে সেবার মান বাড়াতে এ ধরনের কর্মসূচি নিয়মিত চালানোর নির্দেশ দেন। তিনি দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠান শেষ হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।