Web Analytics

ইরান ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যভেদে ব্যর্থ হয়। একটি মাঝপথে বিকল হয়ে পড়ে এবং অন্যটি লক্ষ্য করে মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যদিও সেটি সফলভাবে ভূপাতিত হয়েছে কি না তা নিশ্চিত নয়। প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, তারা এ বিষয়ে একটি বিবৃতি প্রস্তুত করছে। হোয়াইট হাউস ও ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এটি ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম বাস্তব সামরিক ব্যবহার এবং মধ্যপ্রাচ্যের বাইরে আঘাত হানার সক্ষমতা প্রদর্শনের প্রচেষ্টা।

প্রতিবেদনে আরও বলা হয়, দিয়েগো গার্সিয়া ইরান থেকে প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত, যা ইরানের ঘোষিত ২ হাজার কিলোমিটার সীমার চেয়ে অনেক বেশি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।