Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করতে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি আরও উল্লেখ করেন, মানব পাচার দেশের কিছু অঞ্চলে, বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায়, গুরুতর আকার ধারণ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানব পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনা করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।