Web Analytics

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, মুনসুন কালচারাল এলায়েন্সের এই অনুষ্ঠান বিকেল ৩টায় শুরু হবে।

কনসার্টে পারসা মাহজাবীন, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেল গান পরিবেশন করবে। অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল, হাসনাত আব্দুল্লাহ এমপি।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।