Web Analytics

বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দুর্ঘটনা এবং বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্বে শহীদ ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারকে মিরপুর ডিওএইচএসের ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাট বরাদ্দপত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের হাতে বরাদ্দপত্র তুলে দেন। বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন দায়িত্ব পালনের সময় শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র দেওয়া হয়েছে।

ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনে মিরপুর ডিওএইচএসে দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালনকালে প্রাণ বিসর্জন দেওয়া বা গুরুতর আহত সামরিক সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর ও এসকেসিডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।