Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই বক্তব্যকে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত ও অগণতান্ত্রিক বলে উল্লেখ করেন এবং বলেন, এটি গণতন্ত্রের ভাষা নয়।

গোলাম পরওয়ার বলেন, মির্জা ফখরুলের বক্তব্য পতিত একদলীয় ফ্যাসিবাদী শক্তির ভাষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং এটি দায়িত্বশীল নেতার কাছ থেকে প্রত্যাশিত নয়। তিনি অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য দেশকে সহিংসতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে এবং জাতীয় সংসদের বিরোধীদলকে নির্মূলের মাধ্যমে একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয়।

তিনি বিএনপি মহাসচিবকে উসকানিমূলক ভাষা পরিহার করে গণতান্ত্রিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান। পরওয়ার বলেন, ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে জামায়াতে ইসলামীকে দমন করা যাবে না এবং জনগণ এমন ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।