Web Analytics

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৫ মার্চ সকাল ১১টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও দেশবরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন। ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সকাল সাড়ে ৮টার মধ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির সিনিয়র নেতা ও সমর্থকরা। সেখান থেকে ফিরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও ফাতেহা পাঠ করবেন এবং ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে। সারাদেশেই বিএনপির কর্মসূচি বাস্তবায়িত হবে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।