Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের ই-ওয়ান এলাকায় ইসরাইলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ (এমডব্লিউএল)। সংস্থাটি সতর্ক করেছে, এই পরিকল্পনা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে হুমকির মুখে ফেলছে। ২২ আগস্ট ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল সম্প্রতি ই-ওয়ানে ১ হাজার ২৩৪টি বসতবাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে।

বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেম ও মালে আদুমিমের মধ্যে একটি ধারাবাহিক ইসরাইলি বসতি করিডর গড়ে তুলতে চায়। এমডব্লিউএল ই-ওয়ান প্রকল্পকে বিপজ্জনক পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের সব অবৈধ বসতি নীতির নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে এবং সব ধরনের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। বসতি সম্প্রসারণ নীতি ও অধিকৃত ভূখণ্ডের ভৌগোলিক এবং জনমিতিক চরিত্র পরিবর্তনের উদ্যোগ অবিলম্বে বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এমডব্লিউএল। সংস্থাটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকারের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ন্যায়সংগত ও স্থায়ী আঞ্চলিক শান্তির একমাত্র পথ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।