Web Analytics

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তাঁকে বদলিপূর্বক প্রেষণে ওই পদে পদায়ন করে।

আব্দুল মান্নান চলতি বছরের ১৭ মে থেকে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল মান্নান পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।