Web Analytics

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলায় এক শিশুসহ চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নয় বছর বয়সী সালেহ বদউই গাজা সিটির জেইতুন এলাকায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান। একই দিনে বেইত লাহিয়ায় একটি স্কুলের কাছে ড্রোন হামলায় দুই ভাই নিহত হন এবং খান ইউনিসের কাছে মোহসিন ওদা আল-দাব্বারি নামের এক ব্যক্তি ইসরাইলি গুলিতে প্রাণ হারান।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেইত লাহিয়ায় দুইজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে, যারা ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে সেনাদের দিকে অগ্রসর হচ্ছিল। সেনাবাহিনী আরও জানায়, দক্ষিণ গাজায় নিহত শিশু ও অপর ব্যক্তির মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। ২০২৩ সালের অক্টোবরের যুদ্ধ শুরুর দুই বছরের বেশি সময় পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে অন্তত ৭৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে। একই সময়ে ইসরাইলি সেনাবাহিনী পাঁচজন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে, যদিও গণমাধ্যমের সীমিত প্রবেশাধিকারের কারণে এএফপি এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।