Web Analytics

রাজধানীর ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের এক মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কায় ছিলেন। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক ব্যক্তিগত উদ্যোগে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ান। তার আর্থিক সহায়তায় মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীটি বকেয়া পরিশোধ করে বৃহস্পতিবারের ফরম পূরণের শেষ সময়ের আগে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

সচেতনমহল মনে করছে, তারিকের এই উদ্যোগ মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীটি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই সহায়তা তাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস দিয়েছে।

তরিকুল ইসলাম তারিক বলেন, রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা এবং রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা। তিনি মনে করেন, কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা কেবল অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া উচিত নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।