Web Analytics

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় সাত আরোহীর মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৪ জুলাই বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ থাকা একজন পর্যটককে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।

বলিপাড়া ব্যাটালিয়নের ৩৮ বিজিবির অধীন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম চালিয়ে চার পর্যটক, নৌকার মাঝি ও ট্যুরিস্ট গাইডকে উদ্ধার করে। নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান, বয়স ২৪ বছর। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের বাসিন্দা।

ঘটনার পর থেকে বিজিবির চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড ও স্থানীয় জনগণ উদ্ধারকাজে অংশ নিয়েছেন। থানচি ফায়ার সার্ভিসকেও যুক্ত করা হয়েছে, তবে স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তল্লাশি সম্ভব হয়নি। চট্টগ্রাম থেকে একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।