Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট বন্ধে সরকার দ্রুত আইন প্রণয়ন করবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের অপতথ্য নিয়ে সরকারের কাছে প্রচুর অভিযোগ আসছে এবং এর বিস্তার রোধে কাজ চলছে।

মন্ত্রী বলেন, খুব শিগগিরই এ বিষয়ে আইন করা হবে এবং চলতি সংসদেই তা আনা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট কীভাবে সরানো যায়, সরকার সে বিষয়েও কাজ করছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে তাঁকে প্রতিদিন নানা অভিযোগ ও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এবং আইন প্রণয়নের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশে আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এমএফএস প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন যাচাই, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট ও প্রতারণায় ব্যবহৃত নম্বর বন্ধে নেওয়া পদক্ষেপের কথাও জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।