ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন যে, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপই ছিল ওই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য, যার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সংবিধানের ভারসাম্য আনতে ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছিল।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পথ মাড়িয়ে ক্ষমতায় আসা বিএনপি এখন সেই অধ্যাদেশগুলো বাতিল বা সংশোধনের প্রস্তাব করছে, যা স্বৈরতন্ত্রের পুনরুত্থান রোধে সহায়ক ছিল। এর মধ্যে রয়েছে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ। গাজী আতাউর রহমান বলেন, বিএনপি ছাত্র-জনতার রক্তের প্রতি অসম্মান দেখাচ্ছে এবং পতিত স্বৈরতন্ত্রের পদাঙ্ক অনুসরণ করছে।
তিনি সরকারকে আহ্বান জানান, জনগণের রক্তের সঙ্গে বেঈমানি না করে স্বৈরতন্ত্র বিলোপে জারি করা অধ্যাদেশগুলো অনুমোদনের ব্যবস্থা করতে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।