Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ’ এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া রুট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে ফেরি পারাপারে চরম ভোগান্তি চলছে। বিশেষ করে ঈদসহ উৎসবের সময় দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং অনিয়ম-অব্যবস্থাপনা মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয়।

বক্তারা আরও বলেন, তারা পদ্মা ব্যারাজ প্রকল্পের বিরোধী নন, তবে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।