Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আব্দুর রহমান জিসানকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আরও ২৭ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করেছে। যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মহিউদ্দিন চৌধুরী রোববার বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কাউছার হুসাইন ৮ জুলাই আদালতে চার্জশিট জমা দেন। আগামী ৬ অক্টোবর চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি হবে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ১৯ জুলাই গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দমনের সিদ্ধান্ত হয়। অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার নির্দেশনা এবং বিদেশ থেকে সজীব ওয়াজেদ জয়ের পাঠানো বার্তার মাধ্যমে অন্য আসামিদের অংশগ্রহণে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা করা হয়।

চার্জশিটে অভিযোগ করা হয়েছে, তৎকালীন পুলিশ ও র‍্যাবের শীর্ষ কর্মকর্তারা আন্দোলন দমনে অধস্তন কর্মকর্তাদের নির্দেশ দেন এবং ২০ জুলাই যাত্রাবাড়ীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন বলেও উল্লেখ করা হয়। আন্দোলনকারীদের পানি পান করানোর সময় জিসান গুলিতে নিহত হন। তাঁর বাবা বাবুল মিয়া ২০২৪ সালের ২৫ আগস্ট হত্যা মামলা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।