Web Analytics

বাল্টিক সাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কার্গো জাহাজ স্পার্টা-২-এ শনিবার ড্রোন হামলা হয়েছে এবং এতে জাহাজটিতে আগুন লাগে। জাহাজের ১৬ জন ক্রু লাইফবোটে করে বেরিয়ে আসেন। পরে তাঁদের একটি রুশ জাহাজে তোলা হয় এবং তাঁরা রাশিয়ায় ফিরছেন বলে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলই জানিয়েছে।

ভেসে চলা স্পার্টা-২ পরে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। ফিনল্যান্ডের বর্ডার গার্ডের কমান্ডার ইলজা ইলজিন শনিবার গভীর রাতে এ তথ্য জানান। ওই সময় পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

ফিনল্যান্ডের ধারণা, হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেছেন, সম্ভবত ইউক্রেনই হামলার পেছনে রয়েছে, তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বছর ইউক্রেন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে একাধিক ড্রোন হামলা চালিয়েছে; কিছু ড্রোন বাল্টিক অঞ্চলের আকাশসীমায়ও ঢুকেছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।