Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইসরাইলপন্থি লবিগোষ্ঠী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ইরানের বিরুদ্ধে ইরাক যুদ্ধের আগের মতো অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ভিত্তিহীন খবর ও অভিযোগ ছড়িয়ে ইরানকে আন্তর্জাতিক হুমকি হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে এবং নতুন সংঘাতের পরিবেশ তৈরি করা হচ্ছে।

আরাগচি বলেন, গত ৭২ ঘণ্টায় ইসরাইলপন্থি সংবাদমাধ্যমে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা এবং বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র উৎপাদনঘাঁটি তৈরির অভিযোগ প্রকাশিত হয়েছে। তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ২০০৩ সালের ইরাক আগ্রাসনের আগে গণবিধ্বংসী অস্ত্র নিয়ে ছড়ানো দাবির সঙ্গে এর তুলনা করেন।

নিউইয়র্ক টাইমস ইরানের পানি অবকাঠামোর সঙ্গে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্পর্কের ইঙ্গিত দেয়। সিএনএন মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটনে ডার্টি বোমা বা তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম বিস্ফোরক ব্যবহারের সম্ভাব্য পরিকল্পনার কথা জানায়। তবে অভিযোগগুলোর পক্ষে প্রকাশ্যে স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। তেহরান বলছে, এ ধরনের প্রচার বেসামরিক অবকাঠামোয় সম্ভাব্য হামলার ক্ষেত্র তৈরি করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।