Web Analytics

টানা ১২তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুশেহর ও খুজেস্তানসহ একাধিক প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, এসব হামলায় ইরানের নৌ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সেতু ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে আক্রমণের হুমকি দিয়েছেন, যা নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করে বলেছেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক যুদ্ধরীতির লঙ্ঘন হবে। সামরিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য ও পেন্টাগনের বাস্তব অভিযান এখনো কিছুটা ভিন্ন পর্যায়ে রয়েছে।

অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের তেল বিক্রি বাধাগ্রস্ত হলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের তেল সরবরাহ ব্যবস্থা অচল করে দেবে। এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা তৈরি করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।