Web Analytics

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর লেক টাঙ্গানিকায় ম্যাপেরা গ্রামের কাছে বৃহস্পতিবার একটি নৌকা ডুবে অন্তত ৪১ জন মারা গেছেন। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ যাত্রীদের খুঁজতে তল্লাশি অভিযান চলছে। টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোইয়ি অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য জানিয়েছেন।

প্রায় ১০০ যাত্রী ও পণ্য নিয়ে নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআরসির কালেমিয়ে শহরের উদ্দেশে যাত্রা করেছিল। নৌকাটি কী কারণে ডুবেছে, তা এখনো পরিষ্কার নয়।

এক মাসেরও কম সময়ে কিগোমা-কালেমিয়ে নৌপথে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কঙ্গোতে নৌকাডুবিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির অনেক নৌযানে অতিরিক্ত যাত্রী বহন করা হয় এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকে না। ১০ কোটির বেশি জনসংখ্যার দেশে অবকাঠামো অপ্রতুল হওয়ায় অনেক মানুষের জন্য নৌপথই সস্তা ও সহজলভ্য যাতায়াতের মাধ্যম।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।