Web Analytics

ইরান ঘোষণা করেছে যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে আর প্রচলিত ফি আরোপ করা হবে না, তবে নিরাপত্তা সংক্রান্ত খরচের জন্য নতুন ধরনের ফি নির্ধারণ করা হতে পারে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানান, পার্লামেন্ট বর্তমানে একটি খসড়া আইন প্রণয়ন করছে যেখানে এই নিরাপত্তা ফি নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।

রেজায়ি বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে ইরান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মালিকানাধীন সামরিক জাহাজ এই প্রণালি ব্যবহার করতে পারবে না, তবে বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজগুলো পূর্ব সমন্বয়ের ভিত্তিতে চলাচল করতে পারবে। ইরান স্পষ্ট করেছে যে প্রণালির নিরাপত্তা বা পরিচালনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা তারা মেনে নেবে না।

এর আগে ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ জানিয়েছে, মাহমুদ নাবাভিয়ান নামের এক কর্মকর্তা বলেছেন কিছু বাণিজ্যিক জাহাজ ফি পরিশোধের মাধ্যমে প্রণালি পার হতে পারবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।