Web Analytics

দক্ষিণ কোরিয়া সফরকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া এ সংবর্ধনার আয়োজন করে। এতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

বক্তব্যে আসিফ মাহমুদ প্রবাসীদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি প্রবাসীদের জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করতে সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন। ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত প্রবাসীদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখার আশা প্রকাশ করেন। প্রবাসীরা অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ, দালালদের দমন, বিমানবন্দরে হয়রানি বন্ধ ও মরদেহ পাঠানোর সুবিধা বৃদ্ধির দাবি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।