মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দুটি আসনে বিএনপি এবং একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হন।
মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা রিকশা প্রতীকে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারকে ৩৮৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মাদারীপুর-২ আসনে বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যকে পরাজিত করেন। মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়ে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলামকে হারান।
তবে এসব ফলাফল বেসরকারি; নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই ফলাফল চূড়ান্ত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।