Web Analytics

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, চাঁদাবাজি বন্ধ করতে পারলে দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, চাঁদাবাজি বন্ধ করতে না পারলে ভর্তুকি দিয়ে হলেও জনগণকে স্বস্তি দিতে হবে। তবে এই ভর্তুকি ঋণ নয়, বরং সরকারের দলীয় ফান্ড বা চাঁদার কমিশন থেকে দেওয়া উচিত। রোববার সকালে শান্তিনগরে জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলাল উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী সরকার দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি। তিনি মনে করেন, এই সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। তার মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের দুর্ভোগ বাড়ায় এবং দারিদ্র্যের হার বৃদ্ধি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম। অন্যান্য নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।