Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান। তিনি ৩১ জুলাই রাত ১১টায় হাসপাতালে আলিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

হাসপাতালে মামুনুল হক আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি চিকিৎসকদের সঙ্গেও প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেন। আহত আলিফকে সান্ত্বনা দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে তার আশু আরোগ্য প্রার্থনা করেন তিনি।

সাক্ষাতের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।