Web Analytics

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ ওবায়দুল হক আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। মঙ্গলবার, ৪ আগস্ট সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক আলী হাসান জানান, ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ চলাকালে অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আহত অন্তত ১৭ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন, আবার কেউ চিকিৎসাধীন আছেন। তিনি জানান, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষও সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।