Web Analytics

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেছেন, দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন স্বাধীন ও সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. নাহরিন ইসলাম খান বলেন, কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না; এটি সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। সাংবাদিকদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহের মধ্য দিয়ে কমিশনের নিরপেক্ষ ও স্বাধীন পথচলার আনুষ্ঠানিক প্রথম পদক্ষেপ শুরু হয়েছে বলেও তিনি জানান। ১৫ তলাবিশিষ্ট ভবনে অনুমোদিত ৭৬ জনের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকায় সীমিত পরিসরে কাজ চলছে।

আরটিআই বিষয়ে সচেতনতা বাড়াতে নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ হবে এবং স্কুল-কলেজেও কার্যক্রম শুরু হবে। ৯১৭টি জমে থাকা অভিযোগের মধ্যে ৯৫টির শুনানি ১৬ নভেম্বর থেকে শুরু হবে। নতুন কমিশন যোগদানের পর ২০০-এর বেশি নতুন অভিযোগ এসেছে। প্রশিক্ষণ, প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট পর্যবেক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।