Web Analytics

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্র্যাটদের পাঠানো আইন প্রস্তাবে তিনি শুরুতে ভেটো দেবেন, এরপর সমঝোতার জন্য আলোচনা শুরু করবেন।

ট্রাম্প বলেন, এ ধরনের পরিস্থিতি প্রথমবারের মতো হবে না। তিনি এমন অবস্থার কথা উল্লেখ করেন, যখন প্রেসিডেন্ট দায়িত্বে থাকলেও প্রতিনিধি পরিষদ বা সিনেট কোনোটিই তার দলের নিয়ন্ত্রণে থাকে না। তার ভাষ্য অনুযায়ী, তখন আইনপ্রণেতারা একের পর এক প্রস্তাব পাঠাতে পারেন এবং প্রেসিডেন্ট সেগুলোতে ভেটো দিতে পারেন।

ট্রাম্পের মতে, এক বা দুই মাস সব প্রস্তাবে ভেটো দেওয়ার পর বিরোধী পক্ষ শেষ পর্যন্ত আলোচনায় আসবে এবং সমঝোতায় পৌঁছাবে। তবে তিনি এখনো মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টির জয়ের বিষয়ে আশাবাদী। তিনি বলেন, আশা করেন এমন পরিস্থিতি নিয়ে ভাবার প্রয়োজন হবে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।