Web Analytics

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ফল প্রকাশের অনুষ্ঠান এবার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বদলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, শুধু ফল প্রকাশ অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। এর আগে এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে শনিবার, ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।