Web Analytics

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বলেছে, বেলুচিস্তান প্রদেশের কাচ্চি ও ওয়াধ জেলায় পৃথক অভিযানে নয় সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ২৬ অক্টোবরের অভিযানে কাচ্চিতে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হলে সাতজন নিহত হয়। ওয়াধ জেলায় আরেক অভিযানে নিহত হয় আরও দুজন।

আইএসপিআর জানিয়েছে, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, নিহতরা ভারত সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য ছিল। তবে নিহতদের পরিচয় বা অভিযানের নির্দিষ্ট স্থান সম্পর্কে প্রতিবেদনে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা বলেছে, এলাকায় অন্য সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। দেশজুড়ে সন্ত্রাসবাদ নির্মূলে ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। প্রতিবেদনে তথ্যসূত্র হিসেবে ডনের নাম উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।