Web Analytics

হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দেশজুড়ে ব্যাপক খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে, প্রতি কেজি ১৫ টাকায়। ২০২৫–২৬ অর্থবছরে এ খাতে ১০ লাখ টন চালের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। ২০২৬ সালের ৫ এপ্রিল জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, দরিদ্র মানুষের পুষ্টি চাহিদা পূরণে ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ পুষ্টিচাল বিতরণ করা হচ্ছে। ২৪৮টি উপজেলায় ৫ মাসব্যাপী ৩ দশমিক ৭ লাখ টন পুষ্টিচাল সরবরাহের কার্যক্রম চলছে। বাজারদর নিয়ন্ত্রণে ওএমএস কার্যক্রমের আওতায় ১২টি সিটি কর্পোরেশন, ১৪টি শ্রমঘন জেলা ও ৫২টি জেলা সদরের ১ হাজার ৯১টি কেন্দ্রে সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে।

এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারী ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারকেও প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হচ্ছে। খাদ্যমন্ত্রী বলেন, সরকার হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা ও বাজারমূল্য সহনীয় রাখতে এসব কার্যক্রম অব্যাহত রাখবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।