Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেছেন, জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে আন্তরিক হতে হবে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কের নিচে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন এবং সঞ্চালনা করেন মহানগর যুব বিভাগের সেক্রেটারি নেয়ামত উল্লাহ শাকের। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব। বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মাওলানা হালিম তার বক্তব্যে সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার এবং সব রাজনৈতিক শক্তিকে নিয়ে নতুন সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান। শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।