Web Analytics

কক্সবাজারের টেকনাফ উপকূলে নাফনদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী।

আটক জেলেরা হলেন মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আজিমুল্লাহ, সালাম নুর, আয়ুব আলী এবং ছৈয়দ হোসেন। তারা উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ইউএনও জানান, তারা টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তবর্তী জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে এবং ট্রলারসহ নিয়ে যায়।

ইউএনও আরও জানান, আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।