Web Analytics

২০২৬ সালের ৭ জুন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে শত শত মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা ব্রিটিশ সরকারের প্রতি ইসরাইলকে সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানান। এই সমাবেশটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

গ্রেটার ম্যানচেস্টারের ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পতাকা হাতে নিয়ে শহরের রাস্তায় মিছিল করছেন এবং ‘ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাও’ লেখা একটি বড় ব্যানার বহন করছেন। বিক্ষোভটি গাজা ও পশ্চিম তীরে চলমান সহিংসতার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়।

আলজাজিরার তথ্যমতে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল পশ্চিম তীর ও গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে। এ সময়ে গাজায় ৯৫১ জন নিহত এবং ২ হাজার ৯৮৪ জন আহত হয়েছে, পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।