Web Analytics

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে পারে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাতে যে সমঝোতা হয়েছে, তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি করেছে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন।

ভ্যান্স বলেন, প্রেসিডেন্টের পদক্ষেপ ওই অঞ্চলে বাস্তব পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছে এবং তিনি আশা প্রকাশ করেন যে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নতুন অধ্যায় শুরু হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। ইরানের পারমাণবিক সক্ষমতা রোধ করা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য ছিল।

ভ্যান্সের মতে, এই চুক্তি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, যুক্তরাষ্ট্রের জনগণের জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমে এলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং জ্বালানির দামও কমতে পারে। তিনি জানান, আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকার পরিকল্পনা করছেন, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পও থাকতে পারেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।