Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্যই হুমকি মোকাবিলার মূল চাবিকাঠি। ঈদুল আজহা উপলক্ষে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ইরাক, ওমান, কাতার, তুরস্ক, তাজিকিস্তান, মিশর, কিরগিজস্তান ও আজারবাইজানের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন।

পেজেশকিয়ান আশা প্রকাশ করেন যে, আল্লাহ মুসলমানদের হৃদয়কে আরও কাছাকাছি আনবেন এবং সব ক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক সমর্থন বৃদ্ধি পাবে। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

এর আগে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলো এখন বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা অবাস্তব ও অকার্যকর ধারণা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।