Web Analytics

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাল্টা অভিযানে আফগান তালেবানের কয়েকটি নিরাপত্তা চৌকি ও সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, ২৭ অক্টোবর আঙ্গুর আড্ডা এলাকায় আফগান বাহিনীর কথিত বিনা উসকানির গুলিবর্ষণের জবাবে সেনাবাহিনী পদক্ষেপ নেয়।

সূত্রগুলো জানায়, পাকিস্তানি বাহিনীর হামলার মুখে তালেবান সদস্যরা অবস্থান ছেড়ে পালিয়ে যায় এবং তাদের কয়েকজন হতাহত হয়েছেন। এর আগে আঙ্গুর আড্ডায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আফগান বাহিনীর হামলার অভিযোগ ওঠে। নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার বলেন, একটি মর্টার শেলের আঘাতে একই পরিবারের একজন নিহত ও পাঁচজন আহত হন। হামলায় কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডেপুটি কমিশনার জানান, সীমান্তে মোতায়েন পাকিস্তানি সেনারা হামলার কঠোর জবাব দিচ্ছে। নিরাপত্তা সূত্রের দাবি, তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপে সীমান্তের ওপারে তালেবানের একাধিক চেকপোস্ট ধ্বংস করা হয়। আঙ্গুর আড্ডা এলাকায় অতীতেও আন্তঃসীমান্ত সহিংসতা ঘটেছে। গত এপ্রিলের শেষ দিকে সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলে বেসামরিক লোক আহত এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইসলামাবাদ কাবুলকে আফগান ভূখণ্ড থেকে জঙ্গি হামলা ঠেকানোর আহ্বান জানিয়ে আসছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।