Web Analytics

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এ গবেষণা ও রোগ নির্ণয় সেবাকে আরও গতিশীল করতে নতুন রিসার্চ সেল ও আধুনিক গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিএমইউর ডি ব্লকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে প্রাক্তন ও বর্তমান অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, রেসিডেন্ট শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে মতবিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউক্লিয়ার মেডিসিন বিজ্ঞান, চিকিৎসাসেবা ও মানবকল্যাণের এক অনন্য সমন্বয়। নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারীর নেতৃত্বে গবেষণা ও চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর অংশ হিসেবে নতুন রিসার্চ সেল, আধুনিক ডিজিটাল গ্রন্থাগার এবং পুনর্বিন্যস্ত নিউক্লিয়ার ক্যাফে চালু করা হয়েছে। বাংলাদেশের নিউক্লিয়ার মেডিসিনের পথিকৃৎ অধ্যাপক ডা. এম. এ. করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রন্থাগারের নামকরণ করা হয়েছে ডা. এম. এ. করিম গ্রন্থাগার।

অনুষ্ঠানে নিনমাসের কার্যক্রম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন ও বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।