Web Analytics

দীর্ঘদিনের শান্তির পর আবারও সক্রিয় হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের খুনোখুনি শুরু হয়েছে। সম্প্রতি নিউ মার্কেটে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন নিহত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্বেগ প্রকাশ করেছে।

পুলিশ জানায়, ২০২৩ সালের গুলিবর্ষণের ঘটনার পর থেকে সন্ত্রাসীরা আবার সক্রিয় হয়ে ওঠে। ২০২৪ সালে ডিশ ব্যবসায়ী সাধন হত্যাসহ একাধিক হত্যাকাণ্ডে বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। রবিন, ডালিম ও সুব্রত বাইনসহ পুরনো গ্রুপগুলো বিদেশ থেকে অপরাধ পরিচালনা করছে বলে জানা গেছে। একসময়ের সেভেন স্টার ও ফাইভ স্টার গ্রুপের সদস্যরাও আবার সক্রিয় হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তারা অবৈধ অস্ত্রের উৎস বন্ধে অভিযান চালাচ্ছে এবং পলাতক সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কাজ করছে। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে খোয়া যাওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় উদ্বেগ বাড়ছে, কারণ এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে যেতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।