Web Analytics

পাবনা শহরের রাধানগর এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাহারুল ইসলাম (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও ওই রাতেই ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেন। থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা ওই মেসে রান্নার কাজ করতেন। সোমবার সন্ধ্যায় তিনি রান্নাঘরে ব্যস্ত থাকাকালে মোজাহারুল মশার কয়েল চেয়ে শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে যায় এবং সেখানে যৌন নিপীড়ন চালায়। শিশুটি চিৎকার করলে মা ছুটে এসে অভিযুক্তকে পালাতে দেখে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাহারুল অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।