Web Analytics

কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে ডেকে তার খোঁজখবর নেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় জানতে চান। শনিবার দুপুরে চট্টগ্রামের জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী নোমানকে কাছে ডেকে নেন। পরে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে নিয়ে যান, যেখানে ডা. জোবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে নোমান জানান, প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি চবি ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক নানা বিষয়ে জানতে চান। তিনি শিক্ষার্থীদের শাটল ট্রেন সংকট, যাতায়াতের দুর্ভোগ ও আবাসন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনে একান্ত সচিবকে নোট নিতে বলেন এবং সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ছিলেন নোমানের অনুসারী এবং আন্দোলনে তার সহযোদ্ধা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।