Web Analytics

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিদ্যুৎ সরবরাহে কারিগরি ত্রুটির ঘটনাগুলোতে নাশকতা বা ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলেছেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোটের আয়োজিত আলোচনা সভায় তিনি মহেশখালীর গ্যাস টার্মিনাল এবং ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের একটি ইউনিটের সমস্যার কথা তুলে ধরেন।

রিজভী বলেন, কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মহেশখালীর গ্যাস টার্মিনাল বন্ধ রয়েছে। এটি মেরামতের চেষ্টা চলছে এবং শিগগির স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের একটি ইউনিট নষ্ট হওয়ায় সেখান থেকেও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।

একের পর এক কারিগরি ত্রুটি ও ইউনিট বন্ধ হওয়ার কারণ নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা পরিশোধ করছে এবং ভারতের সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত চুক্তির আওতায় তাদের পাওনাও দেওয়া হচ্ছে। এরপরও কেন ধারাবাহিকভাবে সমস্যা হচ্ছে, তা নিয়ে মানুষের প্রশ্ন থাকা স্বাভাবিক বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।