Web Analytics

ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা আল–ইত্তিহাদের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি প্রো লিগের শীর্ষ দল আল–হিলালে যোগ দিয়েছেন। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আল–হিলাল বিষয়টি নিশ্চিত করে। স্থানীয় গণমাধ্যম জানায়, আল–ইত্তিহাদের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন বেনজেমা। টানা দুটি লিগ ম্যাচে অনুপস্থিত থাকায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

জেদ্দাভিত্তিক আল–ইত্তিহাদের হয়ে সফল সময় কাটান বেনজেমা। তার নেতৃত্বে দলটি গত মৌসুমে সৌদি প্রো লিগ ও কিংস কাপ জিতে নেয়, যা ছিল ক্লাবের ইতিহাসে প্রথম ঘরোয়া ডাবল। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদে ১৪ বছর কাটানোর পর ফ্রি ট্রান্সফারে আল–ইত্তিহাদে যোগ দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে খেলার গর্ব প্রকাশ করেন।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল–ইত্তিহাদের হয়ে ২১ ম্যাচে ১৬ গোল করেছেন বেনজেমা। বর্তমানে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল–হিলাল, এক পয়েন্ট পিছিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল–নাসর, আর আল–ইত্তিহাদ রয়েছে ষষ্ঠ স্থানে ৩৪ পয়েন্ট নিয়ে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।