Web Analytics

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক খুলনার পাইকগাছায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফাহমিদা হক বলেন, সুযোগসন্ধানীরা যেন কোনো অবস্থাতেই সামাজিক সম্প্রীতির বন্ধন ধূলিসাৎ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব, জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানে উপজেলার ১৫১টি শারদীয় দুর্গাপূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি বরাদ্দের ডিও লেটার দেওয়া হয়। প্রতিটি মন্দির ৭ হাজার টাকা করে পেয়েছে, যার মোট পরিমাণ ১০ লাখ ৫৭ হাজার টাকা। এ ছাড়া ফাহমিদা হক নিজের তহবিল থেকে ৪৭টি পূজামণ্ডপকে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।